আমড়ার স্যুপের রেসিপি
চারদিকে খুব জ্বরজারি হচ্ছে। এ সময় মুখের স্বাদ চলে যায়। আমড়ার স্যুপ ফেরাতে পারে রুচি। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্ট্যান্ট আমড়ার স্যুপ
উপকরণ
মাঝারি আকারের আমড়া ২টি, রসুনকুচি ১ চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ বা পরিমাণমতো, লবণ স্বাদমতো, চিনি ৪ চা-চামচ, পানি ৭ কাপ, ইনস্ট্যান্ট চিকেন কর্ন স্যুপ ২ প্যাকেট, সয়া সস ১ টেবিলে চামচ, গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি
আমড়া খোসাসহ টুকরা করে নিন। আদা, রসুন, মরিচ, লবণ, ২ চা-চামচ চিনি ও ৩ কাপ পানি দিয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে রাখুন। ৪ কাপ পানিতে স্যুপ গুলিয়ে নিন। লেবুর রস বাদে বাকি উপকরণ মিশিয়ে নিন। চুলায় জ্বাল দিন। ফুটে উঠলে লেবুর রস ও পরিমাণমতো ব্লেন্ড করা আমড়া মিশিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন