ঠান্ডা ঠান্ডা চা–কফি
ঠান্ডা ঠান্ডা চা–কফি দিয়ে তৈরি এই দুটি পানীয় আপনাকে দেবে প্রশান্তির আমেজ।রেসিপি দিয়েছেন হোটেল ওয়েস্টিনের ব্যারিস্তা মো. মতিউর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্নল্ড পালমার
উপকরণ: আইস টি ৫ আউন্স, লেমোনেড ৫ আউন্স।
প্রণালি: একটি কলিন্স গ্লাসে (লম্বাকৃতির গ্লাস) প্রথমে আইস টি ঢেলে নিন। এরপর লেমোনেড দিলেই তৈরি হয়ে যাবে মজাদার আর্নল্ড পালমার।
আফটার মিডনাইট
উপকরণ: দুধ ৮ আউন্স, ইনস্ট্যান্ট কফি ২ টেবিল চামচ, কোকোয়া পাউডার ২ টেবিল চামচ, ক্রিম স্বাদমতো ও বরফ কুচি।
প্রণালি: একটি লম্বা গ্লাসে ইনস্ট্যান্ট কফি, কোকোয়া ও ক্রিম মিশিয়ে নিন। এবার ওপরে দুধ ও বরফ কুচি ঢেলে দিন।