কোরবানির মাংস দিয়ে রাঁধতে পারেন তেহারি, দেখুন রেসিপি
কোরবানির গরুর মাংস দিয়ে রাঁধতে পারেন তেহারি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
গরুর তেহারি
উপকরণ
গরুর মাংস ১ কেজি
টক দই ৩ টেবিল চামচ
চটপটির মটর আধা কাপ
তেল আধা কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা দেড় টেবিল চামচ
দারুচিনি ৫-৬ টুকরা
তেজপাতা ৪-৫টি
বড় এলাচ ২টি
কাঁচা মরিচ ৮-১০টি
গরম পানি ৭ কাপ
পোলাওয়ের চাল ৭৫০ গ্রাম
আলু ১ কাপ (ছোট টুকরা)
গাজর আধা কাপ (ছোট টুকরা)
এলাচগুঁড়া ১ চা-চামচ
লবণ পরিমাণমতো
প্রণালি
গরুর মাংসে টক দই মেখে ১ ঘণ্টা রেখে দিন।
মটর কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে আদাবাটা, রসুনবাটা, দারুচিনি, তেজপাতা ও বড় এলাচ দিন।
এরপর ম্যারিনেট করা মাংস, লবণ ও ভিজিয়ে রাখা মটর দিয়ে ভালোভাবে কষিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।
সামান্য পানি ও কাঁচা মরিচ দিয়ে আবার ২০ মিনিট রান্না করুন।
মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে উঠে এলে মসলা থেকে মাংস তুলে রাখুন।
একই মসলায় গরম পানি, পোলাওয়ের চাল, আলু, গাজর, প্রয়োজনমতো লবণ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রান্না করুন।
এরপর মাংস মিশিয়ে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে ১০-১৫ মিনিট দমে রাখুন।
চাল ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এলাচগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।