বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন
নানা রকম কেক–কুকিজের পাশাপাশি বাড়িতে বানাতে পারেন মজার মজার রুটি। কালো তিল ছিটিয়ে বাসায় রুটি বেক করতে চাইলে এই পদ্ধতিটি দেখতে পারেন। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ
ময়দা ২ কাপ
ইনস্ট্যান্ট ইস্ট ১ চা-চামচ
চিনি ১ টেবিল চামচ
লবণ আধা চা-চামচ
কালো তিল ২ টেবিল চামচ
কুসুম গরম দুধ ৩/৪ কাপ
মাখন ২ টেবিল চামচ
প্রণালি
ময়দা, ইস্ট, চিনি, লবণ ও কালো তিল মিশিয়ে নিন।
দুধ ও মাখন দিয়ে নরম ডো তৈরি করুন। ঢেকে ১ ঘণ্টা রেখে দিন, যতক্ষণ না রুটির ডো দ্বিগুণ হয়।
পছন্দমতো আকার দিয়ে আরও ২০ মিনিট রাখুন।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন।