খুব অল্প সময়েই তৈরি হবে যে স্টেক
বেসিল পেস্ট টি-বোন স্টেকের রেসিপি দিয়েছেন ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন
বেসিল পেস্ট টি-বোন স্টেক
উপকরণ:
টি–বোন স্টেক ৩৫০ গ্রামের পিস
ফ্রেশ বেসিলপাতা ১ মুঠো
কাজুবাদাম ২ টেবিল চামচ
পারমিজান চিজ অথবা দেশি পনির ২ টেবিল চামচ
অলিভ অয়েল ৩ টেবিল চামচ
রসুন ২ কোয়া
গোলমরিচগুঁড়া আধা চা–চামচ
লবণ স্বাদমতো।
প্রণালি:
পেস্ট বানাতে বেসিল, কাজু, রসুন, চিজ ও অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন।
তারপর এক চিমটি লবণ মেশান।
টি–বোন স্টেকে লবণ ও গোলমরিচগুঁড়া মেশান।
ভালোভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।
গ্রিলারে (না থাকলে ননস্টিক ফ্রাই প্যান) গরম করে স্টেক দিন।
প্রতি পাশ ৪ থেকে ৫ মিনিট মাঝারি আঁচে ভাজুন।
হাড়ের কারণে সময় একটু বেশি লাগবে। এটা মিডিয়াম হবে।
স্টেক নামিয়ে ৭ মিনিট রেস্টে রাখুন। এতে জুস ভেতরে সেট হবে।
ম্যাশড পটেটো ও বেসিল পেস্ট সসের সঙ্গে পরিবেশন করুন।