মিষ্টি আলু দিয়ে বানানো যায় মজার নাড়ু, দেখুন রেসিপি
মিষ্টি আলু দিয়ে বানানো যায় মজার মিষ্টি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ
সেদ্ধ করা মিষ্টি আলু ৫০০ গ্রাম
কোরানো নারকেল ১ কাপ
গুড় বা চিনি ১ কাপ (নলেন গুড়, খেজুর গুড় বা চিনি)
ঘি ২ টেবিল চামচ
গুঁড়ো দুধ আধা কাপ
সবুজ এলাচিগুঁড়া আধা চা-চামচ
বাদামকুচি ২ টেবিল চামচ
প্রণালি
ফ্রাইপ্যানে ঘি গরম করে চটকানো মিষ্টি আলু ও কোরানো নারকেল দিন।
মাঝারি আঁচে ৩-৪ মিনিট হালকা ভেজে নিয়ে এতে গুড় বা চিনি মিশিয়ে দিন।
আঁচ মাঝারি থেকে কম থাকবে। অনবরত নাড়তে থাকুন।
মিশ্রণটি নাড়তে নাড়তে পানি শুকিয়ে এলে গুঁড়া দুধ ও এলাচিগুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
যখন মিশ্রণটি প্যানের গা ছেড়ে এক জায়গায় দলা পাকিয়ে আসবে, নামিয়ে একটি পাত্রে হালকা ঠান্ডা হতে দিন।
হাতে সামান্য ঘি মেখে নিয়ে ঈষদুষ্ণ (সহ্য করার মতো গরম) থাকা অবস্থায় মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে গোল নাড়ুর আকারে গড়ে নিন।