গরুর মাংস দিয়ে যেভাবে স্টু বানাবেন, দেখুন রেসিপি
হাঙ্গেরিয়ান গুলাশ স্টুর রেসিপি দিয়েছেন দিল আফরোজ
উপকরণ
গরুর চাকা মাংস ১ কেজি
পেঁয়াজ ৩টি বড় মিহি কুচি করা
রসুন ৪ কোয়া কুচি করা
মরিচের গুঁড়া ৩ টেবিল চামচ
তেল ৪ টেবিল চামচ
সাদা গোলমরিচ ১ চা–চামচ
তেজপাতা ২টি
টমেটো পেস্ট আধা কাপ
গোলমরিচ আধা চা–চামচ
লবণ স্বাদমতো
গরুর মাংসের স্টক বা পানি ৫ কাপ
আলু বড় ২টি কিউব করে কাটা
গাজর ২টি কিউব করে কাটা
লবণ স্বাদমতো
কাঁচা মরিচ ৫-৬টি
প্রণালি
মাংস কিউব কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
একটি ভারী প্যানে মাঝারি আঁচে তেল গরম করে সামান্য লবণ দিয়ে কুচি করা পেঁয়াজ নরম এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।
এবার মরিচগুঁড়া মিশিয়ে মাংস দিন।
মসলার সঙ্গে মাংস ভালোমতো মিশে গেলে রসুনকুচি, তেজপাতা, টমেটো ও টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ কষান।
এরপর চার থেকে পাঁচ কাপ স্টক বা পানি ঢেলে ঢেকে দিন।
কম আঁচে প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধীরে ধীরে কষান যাতে মাংস নরম হতে শুরু করে।
মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আলু, গাজর দিয়ে দিন।
সবজি ও মাংস পুরোপুরি নরম এবং স্যুপের ঝোল ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।
নামানোর আগে লবণ ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।