তেলে ভাজা চিকেন বানের রেসিপি
উপকরণ
১.
ময়দা: ২ কাপ
ডিম: ১টি
ইস্ট: ২ টেবিল চামচ
লবণ: ১ চা–চামচ
চিনি: ২ টেবিল চামচ
তেল: ২ টেবিল চামচ
তরল দুধ (হালকা গরম): পরিমাণমতো
২.
মুরগি: চার ভাগের এক ভাগ
আদা ও রসুনবাটা: ১ চা–চামচ
সিরকা: ১ চা–চামচ
কাঁচা মরিচকুচি: ২ টেবিল চামচ
ময়দা: ১ টেবিল চামচ
তরল দুধ: ১ কাপ
গোলমরিচগুঁড়া: সিকি চা–চামচ
চিনি: ১ চা–চামচ
ডিম: ১টি
প্রণালি
একটি বাটিতে ডিম, ইস্ট, লবণ ও চিনি আধা কাপ হালকা গরম দুধ দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
প্রয়োজন হলে আরও দুধ দিয়ে মাখাতে হবে।
বানের ডো বেশি শক্ত বা বেশি নরম হবে না। তবে মোলায়েম একটা ডো হবে।
এবার পরিষ্কার কাগজ দিয়ে এক ঘণ্টা ঢেকে রাখতে হবে।
যখন ডো ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন নামিয়ে পছন্দমতো বনের লেচি কেটে নিতে হবে।
একটি লেচি নিয়ে রুটি বেলে এর মধ্যে চিকেন ফিলার দিয়ে চারধারে মুড়িয়ে আবার গোল বানের মতো বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫/২০ মিনিট আবার রেখে দিতে হবে।
যখন ফুলে দ্বিগুণ হবে, তখন হালকা গরম তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে পরিবেশন করুন।
চিকেন ফিলার
একটি মুরগির বুকের অংশের সঙ্গে আদা–রসুনবাটা, সিরকা, কাঁচা মরিচকুচি ও লবণ দিয়ে সেদ্ধ করে কিমা বানিয়ে নিন।
একটি প্যানে বাটার দিয়ে ময়দা ভাজতে হবে।
একটু পর পেঁয়াজ দিয়ে নাড়তে হবে।
পেঁয়াজ যখন চকচকে হবে, তখন মুরগির কিমা দিয়ে নেড়ে তরল দুধ দিতে হবে।
গোলমরিচ, চিনি ও সয়া সস দিয়ে নেড়ে ডিম ফেটে দিতে হবে।
যখন ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফিলার।
এই বান ওভেনে ১৮০ ডিগ্রিতে ১২–১৫ মিনিট বেক করেও বানানো যাবে।