ঢেলা মাছের ঝালের রেসিপি

মাংস তো অনেক হলো। এবার না হয় একটু ছোট মাছ হোক। গরমে আরামও পাবেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢেলা মাছের ঝাল

ঢেলা মাছের ঝাল
ছবি: সুমন ইউসুফ

উপকরণ: ঢেলা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজবাটা আধা কাপ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ।

প্রণালি: প্যানে তেল দিন। পেঁয়াজকুঁচি ও গুঁড়া মসলা কষিয়ে সামান্য পানি দিন। মসলার ওপরে তেল ভেসে উঠলে মাছ দিয়ে আলতোভাবে নেড়ে দিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে রান্না করুন। মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।