লুচি, আলুর দম আর খেজুর গুড়ের দুধ–চায়ের রেসিপি

বৃষ্টিদিনের সকালকে আরও উপভোগ্য করে তুলতে পারে দেশীয় খাবারের এই প্ল্যাটার। রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম

এমন খাবারের জমে যাবে বর্ষার সকালটাছবি: সাবিনা ইয়াসমিন

১. লুচির রেসিপি

উপকরণ

  • ময়দা ৬ কাপ (প্রায় ৭২০ গ্রাম)

  • লবণ ১½চা–চামচ

  • চিনি ১ চা–চামচ

  • সাদা তেল বা ঘি ৬ টেবিল চামচ

  • কুসুম গরম পানি প্রায় ২ থেকে ৩ কাপ

  • ভাজার জন্য সয়াবিন তেল পর্যাপ্ত

প্রণালি

  • ময়দা, লবণ, চিনি ও তেল বা ঘি ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত কিন্তু মসৃণ একটি খামির তৈরি করুন।

  • এবার ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০ থেকে ৩০ মিনিট বিশ্রাম দিন।

  • সমান আকারে ২৪ থেকে ৩০টি লেচি করে প্রতিটি লেচিতে হালকা তেল মেখে ৪ থেকে ৫ ইঞ্চি ব্যাসের গোল লুচি বেলে নিন।

  • কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে একেকটি লুচি ছেড়ে হালকা চাপ দিন। ফুলে উঠলে উল্টে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে তুলে নিন।

আরও পড়ুন

২. আলুর দমের রেসিপি

উপকরণ

  • ছোট আলু ১ কেজি (না থাকলে বড় আলু ৮ থেকে ১০টি, টুকরা করা)

  • পেঁয়াজবাটা ১ কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • টমেটো পেস্ট ২টি মাঝারি

  • টক দই আধা কাপ (ঐচ্ছিক)

  • জিরাগুঁড়া ১ চা–চামচ

  • ধনেগুঁড়া ২ চা–চামচ

  • হলুদগুঁড়া ১ চা–চামচ

  • মরিচগুঁড়া ১ চা–চামচ (স্বাদমতো)

  • গরমমসলার গুঁড়া ১ চা–চামচ

  • তেজপাতা ২টি

  • দারুচিনি ২ টুকরা

  • এলাচি ৩টি

  • লবঙ্গ ৪টি

  • লবণ স্বাদমতো

  • চিনি ১ চা–চামচ

  • শর্ষে বা সয়াবিন তেল ১ কাপ

  • কাঁচা মরিচ ৫টি

  • পানি ৩ কাপ

  • ধনেপাতাকুচি সাজানোর জন্য

প্রণালি

  • আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখুন।

  • কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি ও লবঙ্গ ফোড়ন দিন।

  • পেঁয়াজবাটা দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

  • আদা, রসুন ও টমেটো দিয়ে কষান।

  • সব গুঁড়া মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

  • দই ব্যবহার করলে ফেটিয়ে দিয়ে আরও ২ মিনিট কষান।

  • ভাজা আলু দিয়ে ৫ মিনিট নাড়ুন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন।

  • শেষে গরমমসলা, চিনি, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ২ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

  • লুচির সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে এই আলুর দম।

৩. খেজুর গুড়ের দুধ–চায়ের রেসিপি

উপকরণ

  • পানি ৩ কাপ

  • তরল দুধ ৩ কাপ

  • চা–পাতা ৩ টেবিল চামচ

  • খেজুরের গুড় স্বাদ অনুযায়ী

  • এলাচি ৪টি (হালকা থেঁতো করা)

প্রণালি

  • একটি পাত্রে পানি, এলাচি ও চা–পাতা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিন।

  • দুধ ঢেলে মাঝারি আঁচে আরও ৫ থেকে ৭ মিনিট ফুটতে দিন।

  • চুলা বন্ধ করে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন, যাতে চা সামান্য ঠান্ডা হয়।

  • এবার খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে গুড় গলিয়ে নিন।

  • ছেঁকে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন