উপকরণ
আলুর চিপস ১ প্যাকেট
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি ১-২টি
ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
বিট লবণ আধা চা-চামচ
ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ
চাট মসলা আধা চা-চামচ (ঐচ্ছিক)
লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স স্বাদমতো
লেবুর রস ১-২ চা-চামচ
শর্ষের তেল আধা চা-চামচ (ঐচ্ছিক)
টমেটোকুচি (বীজ ফেলে)
সেদ্ধ ছোলা
ভাজা চিনাবাদাম
ঝুরা চিজ বা বিভিন্ন ধরনের চিপস
প্রণালি
একটি বড় বাটিতে পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি, বিট লবণ, ভাজা জিরাগুঁড়া, চাট মসলা, লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন।
চাইলে সামান্য শর্ষের তেল যোগ করুন।
এরপর আলুর চিপস দিয়ে খুব আলতো হাতে মাখিয়ে নিন।
ইচ্ছা হলে টমেটোকুচি, সেদ্ধ ছোলা, ভাজা চিনাবাদাম, ঝুরা চিজ বা বিভিন্ন ধরনের চিপস যোগ করে আরও মজাদার করতে পারেন।
মাখানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।