কাচকি মাছের বাটি চচ্চড়ি বানাবেন যেভাবে, দেখুন রেসিপি

ঈদে ভারী খাবার খাওয়ার পালা শেষ হলো। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি এখন যেন আরাম দেবে। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

কাচকি মাছের বাটি চচ্চড়িছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • কাচকি মাছ: ২৫০ গ্রাম (ভালো করে ধোয়া)

  • পেঁয়াজকুচি: ২টি

  • কাঁচা মরিচ: ৫-৬টি

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • লাল মরিচগুঁড়া: ১ চা-চামচ

  • ধনেগুঁড়া: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • শর্ষের তেল: ৩-৪ টেবিল চামচ

কাচকি মাছের বাটি চচ্চড়ি
ছবি: সুমন ইউসুফ

প্রণালি

কাচকি মাছ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, সব গুঁড়া মসলা, রসুনবাটা, শর্ষের তেল একসঙ্গে হাতে ভালো করে মাখিয়ে নিন। ৫-১০ মিনিট রেখে দিন। একটি হাঁড়িতে সামান্য পানি দিন (১ কাপ)। সেটার মধ্যে একটি স্ট্যান্ড বা ছোট প্লেট বসান। মাখানো মাছের বাটি সেই স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট স্টিম করুন। চাইলে সরাসরি কম আঁচে চুলার ওপরও বাটি বসিয়ে রান্না করা যায়। সবশেষে ঢাকনা খুলে হালকা নেড়ে দিন।

আরও পড়ুন