কাঁঠালের মুচি ভর্তার রেসিপি
কিছু ভর্তা আছে যেগুলো ভাত ছাড়া এমনিতেই খাওয়া যায়। কাঁঠালের মুচি দিয়ে বানাতে পারেন তেমনি একটি ভর্তা। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: কাঁঠালের মুচি কুচি করা ১ কাপ, তেঁতুলের মাড় সিকি পাক, আখের গুড় কোরানো আধা কাপ, শুকনা মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, সরষে তেল ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: কাঁঠালের মুচি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। এরপর লবণ–পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার পানি ঝরিয়ে ওপরের সব উপকরণ একসঙ্গে ঝাঁকিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন