উপকরণ
মুরগির কিউব: ৫০০ গ্রাম
সাদা গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
শুকনা মরিচগুঁড়া: আধা চা-চামচ
শর্ষেগুঁড়া: ১ চা-চামচ
রসুনবাটা: আধা চা-চামচ
ক্যাপসিকাম লাল: ২টা
সবুজ ক্যাপসিকাম: ২টা
পেঁয়াজ: ৪টা
চিনি: আধা চা-চামচ
লবণ: স্বাদমতো
চিলি সস: ১ চা-চামচ
সয়াসস: ১ চা-চামচ
আদাবাটা: ১ চা-চামচ
কালো: গোলমরিচ আধা চা-চামচ।
প্রণালি
মুরগি বড় কিউব করে কেটে রাখুন।
সব মসলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখুন আধা ঘণ্টা।
এবার শাশলিক স্টিকে মুরগির পিস, ক্যাপসিকাম, পেঁয়াজ পছন্দ অনুসারে গেঁথে নিন।
আধা ঘণ্টা পরে অল্প তেলে দুই পিঠ ভেজে পরিবেশন করুন।
আরও পড়ুন