সহজ উপকরণে বাড়িতেই বানাতে পারেন পিটা ব্রেড, রেসিপি দেখুন

রেসিপি দিয়েছেন স্প্রিং হুইস্কের স্বত্বাধিকারী ও শেফ তানিয়া রাখি

পিটা ব্রেডছবি: প্রথম আলো

পিটা ব্রেড

উপকরণ

  • ময়দা ১৫০ গ্রাম

  • আটা ১৫০ গ্রাম

  • ইস্ট ৩ গ্রাম

  • লবণ ৩ গ্রামচিনি ৫ গ্রাম

  • পানি ১৮০ গ্রাম

  • তেল ১০ গ্রাম।

প্রণালি

  • একটি পাত্রে ময়দা, আটা, ইস্ট, লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। শুকনা মিশ্রণে ধীরে ধীরে পানি যোগ করে নরম ডো তৈরি করে নিন।

  • এবার তেল মিশিয়ে ডো ভালোভাবে মেখে ঢেকে রাখুন ৩০ মিনিট।

  • এরপর ডো থেকে সমান আকারের গোল লেচি কেটে রুটি বেলে ঢেকে রাখুন আরও ১০-১৫ মিনিট।

  • এবার মাঝারি আঁচে তাওয়ায় ফুলকো রুটির মতো উল্টে-পাল্টে ভেজে নিন অথবা উচ্চ তাপে প্রি-হিটেড ওভেনে ১০-১২ মিনিট বেক করুন।

  • পিটা ব্রেড মাঝ বরাবর কেটে নিন। পকেট তৈরি করে সালাদসহ বিভিন্ন ধরনের মাংস, কাবাব বা পনির ভরে গরম-গরম পরিবেশন করুন।

টিপস

  • বেকিংয়ের সময় কাপের বদলে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে গ্রাম হিসেবে উপকরণ মাপলে প্রতিবারই নিখুঁত ফল পাওয়া যায়।

  • ইস্ট আগে থেকেই তরলের সঙ্গে মিশিয়ে নিন। এতে করে অল্প সময় হাতে মেখেও মেশিনের মতো মসৃণ ডো বানাতে পারবেন। ইস্টের কাঁচা গন্ধ থাকে না।

আরও পড়ুন