৩ উপকরণে মাত্র ১ মিনিটে চকো স্মুদি বানানোর রেসিপি
এখন গরমের সময়। তাই বাড়ির লোকজনের জন্য হোক কিংবা অতিথি আপ্যায়নে, কম সময়ে বানিয়ে ফেলুন এই স্মুদি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকো স্মুদি
উপকরণ: আইসক্রিম ৪ স্কুপ, চকলেট সিরাপ আধা কাপ ও তরল দুধ ১ কাপ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।