চিংড়ির মালাইকারির রেসিপি

বড় চিংড়ি দিয়ে কোন পদ খেতে ভালোবাসেন? প্রথমদিকে মাথায় আসবে মালাইকারির কথা। চিংড়ির মালাইকারির রেসিপি দিলেন শাহনাজ সেতু

চিংড়ির মালাইকারিছবি: প্রথম আলো

উপকরণ

  • বড় চিংড়ি ৮–১০টি

  • নারকেলের দুধ দেড় কাপ

  • পেঁয়াজবাটা আধা কাপ

  • আদাবাটা ১ চা–চামচ

  • রসুনবাটা আধা চা–চামচ

  • হলুদ আধা চা–চামচ

  • মরিচগুঁড়া আধা থেকে ১ চা–চামচ

  • জিরাগুঁড়া আধা চা–চামচ

  • গরম মসলা ১ চা–চামচের চার ভাগের এক ভাগ

  • কাঁচা মরিচ ৩–৪টি

  • তেজপাতা ১টি

  • দারুচিনি ১ টুকরা

  • এলাচ ২টি

  • লবণ স্বাদমতো

  • চিনি আধা চা–চামচ

  • শর্ষের তেল ৩ টেবিল চামচ

  • ঘি ১ চা–চামচ

প্রণালি

পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মালাইকারি
ছবি: প্রথম আলো
  • চিংড়িতে লবণ ও সামান্য হলুদ মেখে ১০ মিনিট ম্যারিনেট করুন। বেশি সময় করার দরকার নেই।

  • কড়াইয়ে শর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।

  • বেশি ভাজবেন না—তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে।

  • একই তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিন।

  • পেঁয়াজবাটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান।

  • এরপর আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও জিরা দিয়ে অল্প পানি দিয়ে কষাতে থাকুন।

  • মসলা থেকে তেল উঠলে নারকেলের দুধ দিন।

  • লবণ ও সামান্য চিনি দিন।

  • ফুটে উঠলে আঁচ কমিয়ে ৫–৬ মিনিট রান্না করুন।

  • গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন