স্বাস্থ্য ভালো থাকবে এই দুটি রেসিপিতে

২০২২ সালে স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকেই ছিল সবার ঝোঁক। এমন খাবার বেছে নেওয়া হয়েছে যাতে ইতিবাচক প্রভাব পড়ে শরীর আর মনে। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসলা দেওয়া ওটস

মসলা ওটস
ছবি: সুমন ইউসুফ

উপকরণ: ওটস ২ কাপ, কাঁচা মরিচের কুচি ৪/৫টি, পেঁয়াজকুচি আধা কাপ, ক্যাপসিকাম ১০/১২ টুকরা, গাজরকুচি সামান্য, টমেটোর টুকরা ১টি, বরবটি ৫/৬টি, হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, জিরা (ফোড়নের জন্য) সামান্য পরিমাণ, লবণ পরিমাণমতো, ধনেপাতা সাজানোর জন্য, তেল ১ চা-চামচ।

প্রণালি: কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিন। হলুদ ও মরিচের গুঁড়া দিন। পেঁয়াজকুচি দিয়ে দিন। টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিন। বাকি সবজি সব দিয়ে দিন। এরপর ওটস আর পানি দিন যথাক্রমে। ওটস সেদ্ধ হয়ে এলে ওপরে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।

ছোলার সালাদ

ছোলার সালাদ
ছবি: সুমন ইউসুফ

উপকরণ: লেটুস ১ কাপ, টমেটো ১ কাপ, পেঁয়াজকাটা ১ কাপ, ছোলা ১ কাপ, শসা ১ কাপ, চাট মসলা সামান্য পরিমাণ, বিট লবণ সামান্য পরিমাণ, টক দই ১ টেবিল চামচ।

প্রণালি: ছোলা সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে। লেটুসপাতা, টমেটো, পেঁয়াজ, সেদ্ধ চানা, শসা সঙ্গে টক দই দিয়ে মাখাতে হবে। এরপর ওপরে একটু বিট লবণ আর চাট মসলা দিয়ে দিন। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।