উপকরণ
পাকা তালের ক্বাথ ১ কাপ
ময়দা ১ কাপ
চালের গুঁড়া আধা কাপ
চিনি ২-৩ টেবিল চামচ
লবণ ১ চিমটি
বেকিং পাউডার আধা চা–চামচ
দুধ আধা কাপ
কোরানো নারকেল আধা কাপ
এলাচিগুঁড়া আধা চা-চামচ
ঘি বা তেল ভাজার জন্য
খেজুর গুড় পরিবেশনের জন্য ও কোরানো নারকেল অল্প পরিবেশনের জন্য
প্রণালি
প্রথমে তালের ক্বাথ ভালোভাবে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে।
একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া, চিনি, লবণ ও বেকিং পাউডার মেশান।
এতে তালের ক্বাথ ও দুধ অল্প অল্প করে দিয়ে দিন।
ঘন কিন্তু ঢালার মতো মিশ্রণ তৈরি করুন।
কোরানো নারকেল ও এলাচিগুঁড়া মিশিয়ে মিশ্রণটি ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।
ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করুন।
এক হাতা মিশ্রণ ঢেলে গোল করে দিন।
নিচের দিক সোনালি হয়ে গেলে উল্টে অন্য পাশও ভেজে নিয়ে গরম-গরম পরিবেশন করুন।
ওপর থেকে সামান্য খেজুরের গুড়ের সিরাপ ও কোরানো নারকেল দিলে অসাধারণ হবে।