গরুর মেন্দার রেসিপি

রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

গরুর মেন্দাছবি: কবির হোসেন

উপকরণ

গরুর মাংস ২ কেজি, তেল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, গোটা গরমমসলা কয়েকটি, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, মেথিগুঁড়া ১ চা–চামচ, শর্ষেবাটা ১ চা–চামচ, বাদামবাটা ১ চা–চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ২ টেবিল চামচ, হলুদগুঁড়া দেড় টেবিল চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা–চামচ, লবণ স্বাদমতো, জায়ফল–জয়ত্রীগুঁড়া আধা চা–চামচ ও চালের গুঁড়া ২ টেবিল চামচ।

প্রণালি

গরুর মাংসের সঙ্গে সব গোটা মসলা, বাটা ও গুঁড়া মসলা দিয়ে মেখে নিন। শেষে লবণ ও তেল মেখে চুলায় দিন। আধা ঘণ্টা পর নেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট পর ১ কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে ঢেলে দিন। নাড়ুন, যদি পানির প্রয়োজন হয়, তাহলে সামান্য পানি দিতে পারেন। তেল ওপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে নিন।