স্টার ফ্রাই নুডলসের রেসিপি

স্টার ফ্রাই নুডলসের রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা

উপকরণ

  • নুডলস ১ প্যাকেট

  • তেল ২ টেবিল চামচ

  • মাখন ১ টেবিল চামচ

  • রসুনকুচি ১ টেবিল চামচ

  • মুরগির বুকের অংশ ১৫০ গ্রাম (স্লাইস করে কাটা)

  • সবজি ১ কাপ (গাজর, ব্রকলি, বরবটি, ক্যাপসিকাম স্লাইস করা)

  • রসুনকুচি ২ টেবিল চামচ

  • সয়া সস ১ টেবিল চামচ

  • টমেটো সস ১ টেবিল চামচ

  • কালো গোলমরিচগুঁড়া আধা চা-চামচ

  • কাঁচা মরিচ ৫-৬টি (ফালি করা)

  • ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

  • পেঁয়াজপাতাকুচি ১ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

স্টার ফ্রাই নুডলস
ছবি: সুমন ইউসুফ

প্রণালি

  • ফুটন্ত পানিতে ১ চা-চামচ তেল ও লবণ দিয়ে নুডলস ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

  • প্যানে তেল ও মাখন গরম করে নিন।

  • রসুন কুচি এবং মুরগির টুকরোগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।

  • একই প্যানে সামান্য তেল দিয়ে সবজি উচ্চ তাপে ২-৩ মিনিট ভেজে নামিয়ে রাখুন।

  • এবার সবজির সঙ্গে ভাজা মুরগি, সেদ্ধ নুডলস, সয়া সস, টমেটো সস ও গোলমরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মেশান।

  • উঁচু তাপে ২ মিনিট স্টার ফ্রাই করুন।

  • নামানোর আগে কাঁচা মরিচ, পেঁয়াজপাতা ও ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়েচেড়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন