শাপলা ফুল ভাজার রেসিপি
বর্ষার গুমোট গরমে যখন তাপমাত্রা থাকে ৩১ ডিগ্রি সেলসিয়াস আর মনে হয় ৮১ ডিগ্রি, তখন জলজ খাবার শান্তি দেয় খুব। আবার বৃষ্টির বিকেলে শাপলা দিয়ে তৈরি কিছু মচমচে ভাজা খাবার চায়ের সঙ্গে দারুণ লাগে। রেসিপি দিয়েছেন দেশালের ডিজাইনার ইশরাত জাহান
উপকরণ
বেসন: ২ কাপ
চালের গুঁড়া: ১ কাপ
হলুদগুঁড়া: ১ চা-চামচ
মরিচগুঁড়া: আধা চা-চামচ (স্বাদমতো)
ধনেগুঁড়া: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
পানি: পরিমাণমতো (ঘন মিশ্রণ তৈরির জন্য)
শাপলা ফুল: প্রয়োজনমতো
তেল: ভাজার জন্য
প্রণালি
একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। শাপলা ফুলগুলো মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে পরিবেশন করুন।