পুঁটি মাছের কেবাং বানাবেন যেভাবে, রেসিপি দেখুন

বাজারে এখন বিলের মাছ পাওয়া যাচ্ছে। নানাভাবে রান্না করা যায়। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

পুঁটি মাছের কেবাং
ছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

  • পুঁটি মাছ বা যেকোনো ছোট মাছ: ৪০০ গ্রাম

  • পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

  • কাঁচা মরিচবাটা বা থেঁতলে নেওয়া: ১ টেবিল চামচ

  • কাঁচা হলুদবাটা: ১ চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • টমেটোকুচি: ২ টেবিল চামচ

  • ধনেপাতাকুচি: ২ টেবিল চামচ

  • কলাপাতা: ১টি

প্রণালি

পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের সঙ্গে বাকি সব উপকরণ মেখে নিন। কলাপাতায় মাছ মুড়িয়ে প্যানে দিয়ে ঢেকে দিন। মৃদু আঁচে রাখুন। ১৫-২০ মিনিট পর মাছ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। কলাপাতা থেকে বের করে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন