উপকরণ
সাদা বড় ছোলা ১ কাপ
লবণ পরিমাণমতো
তিন রকম সবজি (শসা, টমেটো, বাঁধাকপি) মিলিয়ে ১ কাপ
পেঁয়াজ ২টি
লেবুর রস ২ টেবিল চামচ
চিনি ১ টেবিল চামচ
চিলি সস ১ চা-চামচ
চিলি ফ্লেক্স ১ চা-চামচ
জলপাই তেল ২ টেবিল চামচ
গোলমরিচ আধা চা-চামচ
ধনেপাতাকুচি পরিমাণমতো
কাঁচা মরিচ ১ চা-চামচ করে মিহি কুচি
চিনাবাদাম ২ টেবিল চামচ।
প্রণালি
ছোলা ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন।
অল্প লবণ দিয়ে প্রেশারকুকারে সেদ্ধ করে নিন।
টমেটো, শসা, বাঁধাকপি ও পেঁয়াজ ধুয়ে কিউব করে কেটে রাখুন।
ড্রেসিংয়ের জন্য একটি বাটিতে লেবুর রস, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, সস, চিলি ফ্লেক্স ও জলপাই তেল মিশিয়ে নিন।
পরিবেশন পাত্রে সালাদ রেখে ওপরে ড্রেসিং ঢেলে দিন। ধনেপাতা, কাঁচা মরিচকুচি ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন