ক্রিস্পি হোল ফিশ উইথ রেড কারি সস রাঁধতে যেসব মসলা লাগবে

বাড়িতেই রাঁধতে পারেন ক্রিস্পি হোল ফিশ উইথ রেড কারি সস। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।

ক্রিস্পি হোল ফিশ উইথ রেড কারি সসছবি: খালেদ সরকার

ক্রিস্পি হোল ফিশ উইথ রেড কারি সস

মাছ ভাজার উপকরণ

  • আস্ত কোরাল মাছ : ১ কেজি

  • রেড কারি পেস্ট : ১ টেবিল চামচ

  • লেবুর রস : ১ টেবিল চামচ

  • লবণ : সামান্য

  • গোলমরিচগুঁড়া : ১ চা–চামচ

  • কর্নফ্লাওয়ার : সিকি কাপ

  • তেল : ভাজার জন্য।

প্রণালি

মাছ ভালো করে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে রাখুন। ঘন ঘন গভীর করে মাছটা কেচে নিন। এবার লবণ, লেবুর রস, রেড কারি পেস্ট ও গোলমরিচগুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখুন ১ ঘণ্টা। চুলায় তেল গরম করে নিন। মাছে কর্নফ্লাওয়ারের কোটিং করে গরম ডুবোতেলে ভেজে নিন।

ক্রিস্পি হোল ফিশ উইথ রেড কারি সস
ছবি: খালেদ সরকার

সস তৈরির উপকরণ

  • রেড কারি পেস্ট : ৩ টেবিল চামচ

  • ফিশ সস : ২ টেবিল চামচ

  • লেবুর রস : ১ চা–চামচ

  • সয়া সস : ১ চা–চামচ

  • নারকেল দুধ : সিকি কাপ

  • ব্রাউন সুগার : ১ চা–চামচ

  • তেল : ২ টেবিল চামচ

  • কর্নফ্লাওয়ার : ১ চা–চামচ

  • স্প্রিং অনিয়ন : সামান্য

  • কাঁচা মরিচ বা থাই রেড চিলি : ২–৩টি।

প্রণালি

প্যানে তেল দিয়ে রেড কারি পেস্ট ঢেলে একটু ভেজে নিন। সামান্য পানি বা চিকেন স্টক দিন। এবার একে একে বাকি সব উপকরণ দিয়ে শেষে কর্নফ্লাওয়ার গুলে দিন। স্প্রিং অনিয়ন, কাঁচা মরিচ বা থাই রেড চিলি দিয়ে সসটা ভাজা মাছের ওপর ঢেলে পরিবেশন করুন।

আরও পড়ুন