গরমের সময় বানাতে পারেন এই দুটি মিল্কশেক
গরমে ঠান্ডা পানীয়তে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যায়। বাড়িতেই মিল্কশেক বানানো যায় সহজে। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরিও মিল্কশেক
উপকরণ: গুঁড়া করা অরিও বিস্কুট ১০ টুকরা, দুধ ৩ কাপ, চকলেট বা ভ্যানিলা আইসক্রিম ৮ স্কুপ, চকলেট সিরাপ ৪ টেবিল চামচ, বরফকুচি পছন্দমতো।
প্রণালি: সব একসঙ্গে ব্লেন্ড করে নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরি মিল্কশেক
উপকরণ: স্ট্রবেরি কিউব করে কাটা ১ কাপ, ফুটানো ঠান্ডা করা ঘন দুধ ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ, ভ্যানিলা আইসক্রিম ৩ স্কুপ।
প্রণালি: ব্লেন্ডারে সব একসঙ্গে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল স্ট্রবেরি মিল্কশেক। গ্লাসে ঢেলে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।