গুড়ের চায়ের রেসিপি

গুড়ের চাছবি: খালেদ সরকার

উপকরণ

  • চা পাতা: ৩ চা-চামচ

  • গুঁড়া দুধ: ৩ টেবিল চামচ

  • খেজুরের গুড়: স্বাদমতো

  • আস্ত এলাচি: ৩টি

  • পানি: ৭৫০ মিলিলিটার

প্রণালি

  • পাত্রে পানি হালকা গরম করে তাতে দুধ গুলিয়ে দিয়ে জ্বাল দিতে হবে।

  • সেই সঙ্গে এলাচিও দিয়ে দিন।

  • দুধ ভালোমতো ফুটে উঠে একটু ঘন হলে চা পাতা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে।

  • চায়ের সুন্দর রং আর সুঘ্রাণ বের হলে তাতে স্বাদমতো পাতলা করে কোরানো গুড় বা বাসায় ঝোলা গুড় মিশিয়ে দিন।

  • চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে পরিবেশন করতে হবে।