কাঁচা আমের শরবত বানাবেন যেভাবে, রেসিপি দেখুন

গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন কাঁচা আমের পানীয়। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম

কাঁচা আম ও পুদিনার শরবতছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • কাঁচা আম ১টি (মাঝারি)

  • পুদিনাপাতা ১ মুঠো

  • চিনি বা গুড় ২-৩ টেবিল চামচ (স্বাদমতো)

  • লবণ এক চিমটি

  • বিট লবণ বা ব্ল্যাক সল্ট আধা চা-চামচ

  • ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ

  • ঠান্ডা পানি ২-৩ কাপ

  • বরফ প্রয়োজনমতো

প্রণালি

  • কাঁচা আম চুলায় পুড়িয়ে নরম করে নিন।

  • ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ভেতরের শাঁস বের করুন।

  • আমের শাঁস, পুদিনাপাতা, চিনি বা গুড়, লবণ, জিরাগুঁড়া দিয়ে ব্লেন্ড করুন।

  • এই মিশ্রণ ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে নিন। গ্লাসে বরফ দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন