চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক খেয়েছেন? রেসিপি দেখুন

চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজার রেসিপি দিয়েছেন ফারাহ্ তানজীন সুবর্ণা

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি ও বাদাম দিয়ে ভাজা পাট শাকছবি: সুমন ইউসুফ

চিংড়ি ও বাদাম দিয়ে পাট শাক ভাজা

উপকরণ

  • পাট শাক ২ আঁটি

  • তেল আধা কাপ

  • খোসা ছাড়ানো চিনাবাদাম ১ মুঠি

  • রসুনকুচি ১ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি আধা কাপ

  • আস্ত শুকনা মরিচ ৩-৪টি

  • ছোট চিংড়ি ২০০ গ্রাম

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

প্রণালি

  • পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন।

  • প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন।

  • এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন।

  • একই তেলে শুকনা মরিচও মচমচে করে ভেজে নিন।

  • রসুন-পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে গুঁড়া করে নিন।

  • এবার একই তেলে হলুদ ও লবণ মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন।

  • এরপর পাট শাকও লবণ দিয়ে ভাজুন।

  • শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং বেরেস্তা-মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।

  • গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন