১২০ পদের খাবার এক বসায় খেতে পারবেন যেখানে
দেশি খাবার হয়তো বাসাতেই কমবেশি খান সবাই। কিন্তু একই দিনে ৫ থেকে ১০ পদের বেশি তো বাসায় রান্না করা কঠিন। তবে চাইলে এক দিনে ১২০ ধরনের বাঙালি খাবারও খেতে পারেন এবার। অল্প কয়েক দিনের জন্য বিশেষ এই সুযোগ দিচ্ছে ঢাকার হোটেল সারিনা ঢাকা। পূজা শেষ হলেও এর রেশ হোটেলটিতে পাওয়া যাবে আরও কয়েক দিন।
৫ অক্টোবর থেকে তারকা হোটেল সারিনার সামারফিল্ড ভেন্যুতে শুরু হয়েছে ‘ভোজে বাঙালি’ নামের বিশেষ এই খাবারের উৎসব। যেখানে ৬টি কাউন্টার, ২টি লাইভ স্টেশন ও ১টি বেভারেজ স্টেশনের মাধ্যমে উপভোগ করা যাবে এই ১২০ ধরনের খাবার।
উৎসবের ভেন্যুটিও সাজানো হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী রিকশাচিত্রের থিম ধরে। সাড়ে চার হাজার টাকার এই বুফে খাবারের আয়োজন একটি কিনলে আরেকটি মিলবে ফ্রিতে। ক্যাশ হোক আর কার্ড—যেকোনো মাধ্যমে বিল দিলেই এই ফ্রি অফারটি নেওয়া যাবে। ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই বুফে খাওয়া যাবে।
নানা রকম খাবারের মধ্যে ভর্তা–ভাত থেকে শুরু করে, পিঠা, শরবত, দেশি স্ট্রিটফুড ছাড়াও মোগলাই খাবারের নানা পদ থাকবে আয়োজনে। টেবিল বুক করতে ফোন করুন: ০১৯৮২৭০০৭০০ নম্বরে।