পাস্তা সালাদের রেসিপি

রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

পাস্তা সালাদছবি: খালেদ সরকার

উপকরণ

  • মুরগির বুকের মাংস ২ টুকরা

  • ইয়েলো মাস্টার্ড পেস্ট ১ চা-চামচ

  • আদাগুঁড়া ১ চা-চামচ

  • রসুনগুঁড়া ১ চা-চামচ

  • ওস্টারশায়ার সস ১ চা-চামচ

  • গোলমরিচের গুঁড়া সামান্য

  • ইতালিয়ান হার্বস সামান্য

  • লবণ স্বাদমতো

  • জলপাই তেল ২ চা-চামচ

  • সেদ্ধ পাস্তা ১ কাপ

  • পেঁয়াজ স্লাইস ২ চা-চামচ

  • শসা স্লাইস আধা কাপ

  • স্টিম করা সুইট কর্ন সিকি কাপ

  • টমেটো স্লাইস সিকি কাপ

  • ক্যাপসিকাম জুলিয়ান কাট সিকি কাপ

  • লেটুসপাতা

  • স্প্রিং অনিয়ন পছন্দমতো

ড্রেসিংয়ের উপকরণ

  • জলপাই তেল: সিকি কাপ

  • ডিজন মাস্টার্ড: ১ চা-চামচ

  • ইতালিয়ান হার্বস: ১ চা-চামচ

  • বালসামিক ভিনেগার: ২ চা-চামচ

  • লেবুর রস: ১ চা-চামচ

  • গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ

  • মধু: ১ চা-চামচ

  • চিনি: ১ চা-চামচ

  • লবণ: আধা চা-চামচ

পাস্তা সালাদ
ছবি: খালেদ সরকার

প্রণালি

  • প্রথমে মুরগির মাংসের সঙ্গে ইয়েলো মাস্টার্ড, আদা-রসুনগুঁড়া, ওস্টারশায়ার সস, গোলমরিচ, ইতালিয়ান হার্বস ও লবণ মিশিয়ে ৪-৫ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  • এরপর ফ্রাই প্যানে জলপাই তেল দিয়ে মাংস উল্টেপাল্টে ভেজে সেদ্ধ করে নিন।

  • ঠান্ডা হলে কিউব করে কেটে রাখুন।

  • ড্রেসিংয়ের সব উপকরণ একটি জারে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।

  • বড় একটি বাটিতে সেদ্ধ পাস্তা, শসা, সুইট কর্ন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্প্রিং অনিয়ন ও কিউব করে কাটা মুরগি নিন।

  • ড্রেসিং ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন