দই দিয়ে পান্তা খেয়েছেন? দেখুন রেসিপি

দই পান্তার রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

দই পান্তাছবি: কবির হোসেন

উপকরণ

  • পান্তা ভাত ১ বাটি (সারা রাত ভেজানো)

  • টক দই ৫ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি ১টি মাঝারি

  • কাঁচা মরিচ ৫টি

  • শর্ষের তেল ১ টেবিল চামচ

  • শর্ষে (ফোড়নের জন্য) ১ চা–চামচ

  • ভাজা বাদাম ১ টেবিল চামচ

  • লবণ ও লেবুর রস স্বাদমতো।

আরও পড়ুন

প্রণালি:

  • প্রথমেই পান্তা ভাত থেকে বাড়তি পানি ঝরিয়ে তাতে ফেটানো দই, লবণ, কাঁচা মরিচ ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে মেখে নিন।

  • এবার একটি ছোট কড়াইয়ে শর্ষের তেল গরম করে শর্ষে ফোড়ন দিন।

  • ফোড়নের তেলটি দই-ভাতের মিশ্রণে ঢেলে মেশান। ওপরে ভাজা বাদাম ও সামান্য লেবুর রস ছড়িয়ে দিন।

আরও পড়ুন