ঘরে থাকা বিভিন্ন ফল দিয়েই তৈরি করা যাবে এই দুই স্মুদি

পেটও ভরবে পাশাপাশি পুষ্টিও পাওয়া যাবে এমনই স্মুদির রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশ্র ফলের স্মুদি

ছবি : সাবিনা ইয়াসমিন

উপকরণ: কলা ১টি, আমের টুকরা (হিমায়িত) ১ কাপ, কমলা ১টা, মধু ২ টেবিল চামচ, দুধ ১ কাপ, বরফের কিউব প্রয়োজনমতো, দই আধা কাপ।

প্রণালি: সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

নাশতায় স্মুদি

ছবি : সাবিনা ইয়াসমিন

উপকরণ: কলা ১টি, পিনাট বাটার ২ টেবিল চামচ, ওটস সিকি কাপ, দুধ ১ কাপ, বরফের কিউব প্রয়োজনমতো, মধু ২ টেবিল চামচ।

প্রণালি: সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। গ্লাসে ঢেলে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন।