বাড়িতেই হোক ইলিশ কমলা

নানা স্বাদে, নানা উপকরণ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ। ইলিশ কমলার রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ কমলা
ছবি: সুমন ইউসুফ

উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, কমলা কিউব করে কাটা আধা কাপ, কমলার রস ২ কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, আদার রস ২ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, কাঁচা মরিচকুচি ১টি, সয়াবিন তেল আধা কাপ, লবণ স্বাদমতো ও গরম পানি ২ কাপ।

প্রণালি: সামান্য লবণ ও হলুদ দিয়ে ইলিশ মাছের টুকরা মেখে নিন। গরম তেলে হালকা করে দুই পাশ ভেজে নিন। একই তেলে কমলার কিউব ও রস বাদে বাকি সব উপকরণ দিয়ে দিন। ভালোভাবে কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রাখুন। ২ মিনিট পর মাছ উল্টে দিন। কমলার কিউব ও রস দিয়ে ১ মিনিট ঢেকে রাখুন। নামিয়ে পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।