ইন্টারকন্টিনেন্টালে থিম বুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের খাবারের পদে আনা হয়েছে আমূল বদল

নতুনভাবে সেজেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রেস্তোরাঁ ‘এলিমেন্টস অল ডে ডাইনিং’–এর মেনুকার্ড। রাতের খাবারের পদে আনা হয়েছে আমূল বদল। এখন থেকে সপ্তাহের সাত দিন পাঁচ ধরনের থিমে রাতের খাবার মিলবে। একেক দিন একেক থিমের খাবার।

কবে কী থিম: রোববার ও সোমবার ইন্টারন্যাশনাল নাইট, মঙ্গলবার ওয়েস্টার্ন নাইট, বুধবার মেডিটেরেনিয়ান নাইট, বৃহস্পতিবার ইতালিয়ান নাইট, শুক্রবার প্যান এশিয়ান নাইট ও শনিবার মিডলইস্টার্ন নাইট।

একেক রাতে একেক স্বাদের খাবার মিলবে ইন্টারকন্টিনেন্টালে
ছবি: সংগৃহীত

প্রতি রাতের এই বুফে আয়োজনে কাজ করেন একদল অভিজ্ঞ শেফ। খাবার ছাড়াও সেদিনের থিম ধরে সাজানো হয় পুরো রেস্তোরাঁ। বুফে মেনুতে সাধারণত সিংহভাগ খাবারই থাকে সেদিনের থিম ধরে। তবে এর বাইরেও অতিথিদের ভিন্ন স্বাদের সুযোগ থাকছে। যেমন সুশি, সাশিমি, লাইভ গ্রিল, লাইভ পিৎজা, সালাদ ও ডেজার্টের নানা রকম পদ থাকে নিয়মিত।

শেষপাতে আছে নানা স্বাদের মিষ্টিমুখ

বুফে ডিনারের আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ১০টায়। জনপ্রতি ৫ হাজার ৯০০ টাকায় উপভোগ করা যাবে থিম বুফে নাইট। এ ছাড়া নির্বাচিত কিছু ব্যাংকের কার্ডে মিলবে একটি কিনলে আরেকটি ফ্রি সুবিধা।

আগে থেকে টেবিল বুক করতে চাইলে ফোন করুন ‍+৮৮০২৫৫৬৬৩০৩০ নম্বরে