রেসিপি
কাঁচা আমে তৈরি হবে খাট্টা
গরমে খান কাঁচা আমের এই পদ। পুষ্টির পাশাপাশি মিলবে স্বস্তি। রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঁচা আমের খাট্টা
উপকরণ
মাঝারি আকারের ৪টি কাঁচা আম, খেজুরের গুড় ১ কাপ বা পরিমাণমতো, লবণ স্বাদমতো, শর্ষে ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি, শর্ষের তেল ২ টেবিল চামচ, কালিজিরা সামান্য ও পানি পরিমাণমতো।
প্রণালি
আমের খোসা ছাড়িয়ে ৪ টুকরা বা পছন্দমতো আকারে টুকরা করে নিন। ভালো করে ধুয়ে নিন। এরপর চুলায় ডুবো পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এরপর সেই পাত্রেই ১ কাপ বা পরিমাণমতো গুড় দিয়ে রান্না করতে হবে। খুব বেশি ঘন করবেন না। অন্য পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে শুকনা মরিচ, শর্ষে, কালিজিরার ফোড়ন দিয়ে দিন। রান্না করা আম দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে ১ চা-চামচ শর্ষের তেল দিয়ে নামাতে হবে।