রেসিপি
এভাবে বানাতে হবে সুজির মোহনভোগ
আজ পবিত্র শবে বরাত। অনেকেই এ দিনে বানান নানা রকম হালুয়া। সুজির হালুয়াতেও থাকতে পারে একটু ভিন্ন স্বাদ। রেসিপি দিয়েছেন দিল আফরোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজির মোহনভোগ
উপকরণ: সুজি ১ কাপ, চিনি ২ কাপ, ঘি ১ কাপ, তেল ১ কাপ, লবণ স্বাদমতো, এলাচি ৪–৫টি, দারুচিনি ২–৩ টুকরা, কিশমিশ ৩ টেবিল চামচ, পানি ৪ কাপ।
প্রণালি: কড়াইয়ে ঘি নিয়ে এলাচি, দারুচিনি ও সুজি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। চিনি ও পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিন। এবার এই শিরাতে ভাজা সুজি দিয়ে দিন। লবণ দিয়ে নাড়ুন। তারপর অল্প অল্প করে ঘি দিয়ে নাড়তে থাকুন। সব ঘি দেওয়া শেষ হয়ে গেলে অল্প আঁচে আরও কিছুক্ষণ নাড়ুন। এবার নামিয়ে কিশমিশ দিয়ে পরিবেশন করুন।