উপকরণ
গরুর মাংস আধা কেজি (হাড় ছাড়া পায়ের অথবা কাঁধের মাংস), ময়দা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, গাজর ২টি (বড় টুকরা), আলু ২টি (বড় টুকরা), গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, সেলারি ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ ও মাখন ২ চা–চামচ।
প্রণালি:
প্যানে মাখন দিয় গরম করুন। মাংসের টুকরাগুলো সামান্য গোলমরিচ, লবণ ও ময়দা মেখে ৫-৬ মিনিট বেশি আঁচে ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজকুচি, রসুনকুচি বাদামি করে ভাজুন। বড় টুকরা করা গাজর, আলু দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণমতো পানি দিন। সেলারি ও ভাজা মাংস দিয়ে পাত্রটি ঢেকে দিন। মাংস, গাজর, আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। তবে স্টু ঘন খেতে চাইলে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নামানোর ১ মিনিট আগে ঢেলে দিন। ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
মূলত ফ্রান্সের খাবার হলেও পুরো বিশ্বেই এটি জনপ্রিয়।