মাইক্রোওভেনে কমলা দিয়ে কই মাছ রেঁধেছেন কখনো? দেখুন রেসিপি

মাইক্রোওভেনে কয়েক মিনিটে সহজেই রান্না করা যায়। কমলা দিয়ে কই মাছ রান্না করার রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

কমলা মাছছবি: সাবিনা ইয়াসমিন

কমলা মাছ 

উপকরণ

  • কই মাছ: ৪–৫টি

  • কমলার রস: আধা কাপ

  • কমলার খোসাকুচি: (জেস্ট) ১ চা-চামচ

  • রসুনকুচি: ১ চা-চামচ

  • মধু: ১ টেবিল চামচ

  • মাখন: ১ টেবিল চামচ

  • গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • সাজানোর জন্য কমলার স্লাইস ও পার্সলে

প্রণালি

মাছের সঙ্গে কমলার রস, কমলার খোসাকুচি, রসুনকুচি, মধু, মাখন, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন পাত্রে মাছগুলো সাজিয়ে ঢেকে দিন। হাই পাওয়ারে ৭-৮ মিনিট রান্না করুন। ডিশটি বের করে সস মাছের ওপর ছড়িয়ে আবার ২ মিনিট রান্না করুন। রান্না শেষে ২-৩ মিনিট সময় দিন। কমলার স্লাইস ও পার্সলে দিয়ে সাজিয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন