আনারস-লেবুর শরবতের রেসিপি

ঈদের এই ছুটির আমেজে বাড়িতে মেহমান আসবে। পরিবেশন করতে পারেন আনারস–লেবুর শরবত। রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনারস–লেবুর শরবত
ছবি: কবির হোসেন

উপকরণ: আনারসকুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, পানি ২ গ্লাস ও পুদিনাপাতা ৪-৫টি।

প্রণালি: পুদিনাপাতা ছাড়া অন্য সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ছেঁকে পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন।