গ্রিল করা আনারসের সঙ্গে আইসক্রিম, দেখুন রেসিপি
গরমের সময় আইসক্রিম খাওয়া হবেই। সঙ্গে রাখতে পারেন পোড়ানো আনারস। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ
আনারস: ১টি
ভ্যানিলা আইসক্রিম: ২ স্কুপ (প্রয়োজনমতো)
মাখন: ১ চা-চামচ
চিনি: ১ টেবিল চামচ
প্রণালি
আনারসের খোসা ফেলে টুকরা করে নিন।
গ্রিল প্যানে সামান্য মাখন ও চিনি দিয়ে দিন।
আনারস দিয়ে এক মিনিট ভেজে তুলে নিন।
পরিবেশনপাত্রে আইসক্রিমসহ পরিবেশন করুন।
আরও পড়ুন