চিয়া নারকেল শরবতের রেসিপি

ইফতারের সময় খেতে পারেন চিয়া নারকেলের শরবত। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

চিয়া নারকেলের শরবতছবি: কবির হোসেন

উপকরণ

  • চিয়া সিডস: ২ টেবিল চামচ

  • ডাব: ২টা

  • ডাবের শাঁস: প্রয়োজনমতো

  • চিনির সিরা: স্বাদমতো

  • আইস কিউব: ৬টা

  • লেবুপাতা: ৪–৫টি।

প্রণালি

চিয়া সিডস ১ কাপ পানি ও ১ টেবিল চামচ চিনির সিরা দিয়ে মিশিয়ে নিন। ডাব ভেঙে শাঁস লম্বা করে ছাড়িয়ে নিন। ডাবের পানিটা আলাদা রাখুন। এবার আধা কাপ ডাবের পানির সঙ্গে অর্ধেক পরিমাণ ডাবের শাঁস ও ১ টেবিল চামচ চিনির সিরা ব্লেন্ড করে নিন। গ্লাসে প্রথমে লেবুপাতা, আইস কিউব, ১ টেবিল চামচ সিরাপ ঢেলে দিন। তারপরে চিয়া সিডস ও ডাবের শাঁসের টুকরা দিন। সবশেষে ডাবের পানি ঢেলে দিন। ওপরে লেবু স্লাইস ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চিনির সিরা স্বাদ অনুযায়ী কমাতে ও বাড়াতে পারেন।

আরও পড়ুন