উপকরণ
মুরগির ব্রেস্ট ২টি (কিউব করে কাটা)
আদাবাটা ১ চা-চামচ
রসুনবাটা ১ চা-চামচ
পাপরিকা বা মরিচগুঁড়া ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
সয়া সস ১ চা-চামচ
তেল ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
বড় আলু ২টি
মেয়নেজ ২ টেবিল চামচ
টমেটো কেচাপ ২ টেবিল চামচ
বারবিকিউ সস ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
মোজারেলা বা চেডার চিজ ১ কাপ
চিলি ফ্লেক্স ১ চা-চামচ
ওরিগানো সামান্য
প্রণালি
মুরগির সঙ্গে আদা-রসুনবাটা, পাপরিকা বা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরাগুঁড়া, সয়া সস, তেল ও লবণ মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এরপর একটি প্যানে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করে নিন। আলু ফ্রেঞ্চফ্রাই আকারে কেটে মুচমুচে করে ভেজে নিন।
একটি ওভেন-প্রুফ পাত্রে প্রথমে ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে তার ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিন।
এরপর মেয়নেজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস জিগজ্যাগ করে দিয়ে ওপরে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন।
চাইলে সসেজ স্লাইস, মাশরুম, হালাপিনিয়ো, সুইট কর্ন বা নাগা সস যোগ করতে পারেন।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করুন অথবা ঢেকে গরম করুন, যতক্ষণ না চিজ পুরোপুরি গলে যায়।
শেষে চিলি ফ্লেক্স ও ওরেগানো ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।