ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের খাবারের স্বাদ নিতে যেতে পারেন এই উৎসবে

পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের খাবারদাবার নিয়ে ঢাকায় দ্বিতীয়বারের মতো চলছে ‘ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’। দুই দিনের খাদ্য উৎসবটির আজই শেষ দিন। নানা পদের খাবারের স্বাদ নিতে চাইলে রাত আটটার আগেই যেতে হবে মিরপুর ১৩ নম্বরের (বিআরটিএ অফিসের বিপরীতে) বনফুল আদিবাসী গ্রীনহার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
উৎসবের একটি স্টলে মটরশুঁটি দিয়ে দেশি মুরগির মাংসের পদ, বাঁশকোরল দিয়ে গরুর পদ, বাঁশকোরলভাজি, কাঁকড়াসহ পাহাড়ি নানা পদ
ছবি: অগ্নিলা আহমেদ
আরও পড়ুন
২ / ৭
বিন্নি চালের পিঠা, মুন্ডি, মোমোও চেখে দেখতে পারবেন উৎসবে
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ৭
কলাপাতায় মোড়ানো ছাইনা পিঠা
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ৭
পাহাড়ি মুরগির মাংসের কাবাব
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ৭
পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের খাবারদাবারের স্বাদ নিতে অনেকেই আসছেন উৎসবে
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ৭
স্টলে মাছের শুঁটকিও বিক্রি হচ্ছে
ছবি: অগ্নিলা আহমেদ
৭ / ৭
বাঁশকোরল, বেগুন, শসাসহ পাহাড়ি বিভিন্ন সবজি ও ফল পাওয়া যাচ্ছে উৎসবে
ছবি: অগ্নিলা আহমেদ