ঈদে ছোট্ট অতিথির জন্য বানাতে পারেন কটন ক্যান্ডি সেমাই কাপ

কটন ক্যান্ডি সেমাই কাপের রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

কটন ক্যান্ডি সেমাই কাপছবি: খালেদ সরকার

কটন ক্যান্ডি সেমাই কাপ

উপকরণ

  • সেমাই ১ কাপ

  • দুধ ২ কাপ

  • কনডেন্সড মিল্ক আধা কাপ

  • চিনি ২ টেবিল চামচ (স্বাদমতো)

  • এলাচিগুঁড়া আধা চা–চামচ

  • ঘি ১ টেবিল চামচ

  • ফ্রেশ ক্রিম আধা কাপ

  • গোলাপি খাবার রং ১–২ ফোঁটা

  • সাজানোর জন্য অল্প কটন ক্যান্ডি

  • পেস্তাবাদামকুচি।

প্রণালি

  • প্যানে ঘি গরম করে সেমাই হালকা বাদামি করে ভেজে নিন। দুধ ঢেলে মাঝারি আঁচে রান্না করুন।

  • কনডেন্সড মিল্ক, চিনি ও এলাচিগুঁড়া দিন। নরম ও ঘন হওয়া পর্যন্ত নেড়ে রান্না করুন।

  • চুলা বন্ধ করে অর্ধেক মিশ্রণে গোলাপি খাওয়ার রং মেশান। বাকি অংশ সাদা রাখুন।

  • কাপ সেটিং করতে ছোট ডেজার্ট কাপে প্রথমে সাদা সেমাই, তারপর গোলাপি সেমাই লেয়ার করে দিন।

  • ওপরে হুইপ করা ফ্রেশ ক্রিম দিন।

  • পরিবেশনের ঠিক আগে ওপরে কটন ক্যান্ডি ও বাদামকুচি ছড়িয়ে দিন।

আরও পড়ুন