খাসির মাংস কখনো শর্ষের তেলে রেঁধেছেন? দেখুন রেসিপি

রেসিপি দিয়েছেন তানিয়া শারমিন

শর্ষের তেলে খাসির মাংসছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • খাসির মাংস ১ কেজি

  • লেবুর রস ২ চা-চামচ

  • লবণ পরিমাণমতো

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • টক দই আধা কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ২ চা-চামচ

  • ধনে গুঁড়া ১ চা-চামচ

  • জিরা গুঁড়া ১ চা-চামচ

  • হলুদের গুঁড়া ১ চা-চামচ

  • লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ

  • টমেটো স্লাইস ১০০ গ্রাম

  • শর্ষের তেল পৌনে ১ কাপ

  • পেঁয়াজকুচি ২০০ গ্রাম

  • আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ) প্রতিটা ৩–৪ টি করে

  • পানি পরিমাণমতো

  • চিনি ১ চা-চামচ

  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

  • কাঁচা মরিচ ৫–৬টি

  • ধনেপাতাকুচি সামান্য

প্রণালি

  • মাংস ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে মেখে রাখুন ২০ মিনিট। পরে ভালো করে ধুয়ে নিন, খাসির মাংসের গন্ধ চলে যাবে।

  • এবার গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টক দই, বাটা মসলা, টমেটো, আধা কাপ শর্ষের তেল দিয়ে মাংসে মেখে রাখুন দুই ঘণ্টা।

  • চুলায় পাতিল দিয়ে বাকি তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে লালচে করে ভেজে মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট।

  • ভালো করে কিছুক্ষণ কষিয়ে গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন ৪০ মিনিট।

  • সেদ্ধ হয়ে পানি কমে এলে সামান্য চিনি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট পর নামিয়ে নিন।

আরও পড়ুন