এক বাটিতেই সবকিছু
উপকরণ: লাল চাল ১ কাপ, হাড়ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম, পাপরিকা আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকামের কুচি ১ কাপ (তিন রঙের ক্যাপসিকাম মিলিয়ে ১ কাপ হবে), বরবটি আধা কাপ, গাজর আধা কাপ, মাখন ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, সয়া সস ২ চা-চামচ, মধু ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা-চামচ, ব্রকলি ৪/৫ টুকরা, পেঁয়াজপাতা সামান্য পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, সাদা তিল আধা চা-চামচ।
প্রণালি: মুরগির মাংস, আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজপাতা, লবণ দিয়ে ৩০ মিনিট মেরিনেট করতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে মাখন গলিয়ে নিন। তারপর সয়া সস, ভিনেগার আর মধু দিয়ে সস বানিয়ে নিন। ঢেলে দিন প্যানে। মুরগি সেদ্ধ হলে নামিয়ে নিন। ছোট ছোট আকারে মুরগি কেটে নিন। সব সবজি গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্যানে মাখন দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে স্যঁতে করে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে লাল চালের ভাত, মুরগি আর সবজি দিয়ে দিন। ওপরে তিল ছড়িয়ে পরিবেশন করুন।