পেঁয়াজুর রেসিপি
উপকরণ: পেঁয়াজকুচি ২ কাপ, আদাবাটা ১ চা–চামচ, মরিচগুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, বেসন ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ ও ভাজার জন্য তেল।
প্রণালি: পেঁয়াজ কুচি করে নিন। এর সঙ্গে আদাবাটা, মরিচগুঁড়া, কাঁচা মরিচকুচি, ধনেপাতাকুচি, জিরাগুঁড়া, লবণ পরিমাণমতো ও বেসন মেশান। তেল গরম করে পেঁয়াজুর আকারে ভেজে তুলুন। ডালের পেঁয়াজুর বিকল্প হিসেবে এই পেঁয়াজু খেতে পারেন।