বিন্নি চালের পায়েসের রেসিপি

বিন্নি চালের পায়েসছবি: প্রথম আলো

উপকরণ

  • বিন্নি চাল: আধা কাপ

  • তরল দুধ: দেড় লিটার

  • খেজুরের গুড়: ১ কাপ (স্বাদমতো দেওয়া ভালো)

  • তেজপাতা: ১টি

  • দারুচিনি: ৩ টুকরা

  • এলাচ: ৫টি

  • পেস্তা ও কাঠবাদামকুচি বা কিশমিশ: পছন্দমতো

  • লবণ: ১ চিমটি

প্রণালি

  • বিন্নি চাল ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ঝরিয়ে হাত দিয়ে হালকা ভেঙে নিতে হবে।

  • পাত্রে দুধ, তেজপাতা আর দারুচিনি দিয়ে জ্বাল দিতে হবে। গুড় পরিমাণমতো পানিতে জ্বাল দিয়ে গলিয়ে নিতে হবে।

  • এলাচ ছেঁচে ৩ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। দুধ ফুটে অল্প ঘন হয়ে এলে ভেজানো চাল ও লবণ দিয়ে রান্না করতে হবে।

  • মাঝেমধ্যেই নেড়ে দিতে হবে, যাতে প্যানের তলায় লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে পায়েস ঘন হয়ে এলে তা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।

  • এবার হালকা গরম গলানো গুড় ও এলাচ পানি দিয়ে আবারও জ্বালে বসিয়ে ঘন ঘন নেড়ে পায়েস থকথকে করতে হবে।

  • হয়ে এলে কিশমিশ দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বাদামকুচি ছড়িয়ে দিতে হবে।

  • যাঁরা নারকেল খেতে পছন্দ করেন, তাঁরা গুড়ের সঙ্গে পছন্দমতো কোরানো নারকেল মিশিয়ে জ্বাল দিয়ে তারপর চালের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।

  • ঠান্ডা বা গরম দুভাবেই এই পায়েস স্বাদে অনন্য।