উপকরণ
চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ৩টি, এলাচি ৫টি, লবঙ্গ ৫টি, দারুচিনি ২ টুকরা, কাজুবাদাম ৫০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫টি, চিনি ১০০ গ্রাম (স্বাদমতো), পানি ৪ কাপ (চালের দ্বিগুণ), লবণ স্বাদমতো, ঘি ৪ টেবিল চামচ, তেল ২ চা-চামচ।
প্রণালি
চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ট্রেতে ২০ মিনিট ছড়িয়ে রেখে দিন। একটি পাত্রে ১০০ মিলিলিটার ঘি গরম করে তাতে ১ চা-চামচ হলুদ দিন।
মিশ্রণটাকে গরম করে ছড়িয়ে রাখা চালে ঢেলে দিন। সেই চালে আদাবাটা দিয়ে হালকা হাতে মেখে রাখতে হবে। এবার প্যানে ২ চা-চামচ ঘি গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন।
বাকি ঘি দিয়ে তেজপাতা, এলাচি, লবঙ্গ ও দারুচিনি হালকা ভেজে তাতে ম্যারিনেট করা চাল দিয়ে ৫ মিনিট ভাজুন। ১ লিটার গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢেকে দিন।
মাঝারি আঁচে চাল সেদ্ধ হতে দিন। চাল ৯০ শতাংশ সেদ্ধ হয়ে এলে তাতে চিনিসহ ফালি করা কাঁচা মরিচ ও ভাজা কাজু-কিশমিশ মিশিয়ে আবারও ঢাকনা দিন।
এবার হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দমে বসিয়ে আরও ১৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।